রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   লাইফস্টাইল
অফিসের ফাঁকে ৫ মিনিটের স্ট্রেচিং
  Date : 14-09-2025

অনলাইন ডেস্ক

দৈনিক অফিসের চাপ, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা ও সারাদিন স্থিরভাবে বসে কাজ করা আপনার শরীরের জন্য ক্ষতিকর। এতে কোমর, ঘাড়, পিঠ ও হাতের মাংসপেশি শক্ত বা স্টিফ হয়ে যায়, ক্লান্তি বাড়ে, মাথা ব্যথা বাড়তে পারে ও মনোযোগ কমে যায়।

এসব থেকে আপনাকে অনেকটাই স্বস্তি দিতে পারে ৫ মিনিটের সহজ একটি স্ট্রেচিং রুটিন। জেনে নিন মাত্র ৫ মিনিটে ডেস্কে বসেও কীভাবে শরীরের পেশিগুলোকে সচল করতে পারেন।

১. ঘাড়ের ওপর-নিচে স্ট্রেচ: ৩০ সেকেন্ড

সোজা হয়ে বসুন। ধীরে ধীরে কাঁধ উচু করে ৫ সেকেন্ড ধরে রাখুন এবং ছেড়ে দিন। এরপর কাঁধ পেছনের দিকে ঘোরান। কয়েকবার পুনরাবৃত্তি করুন। এটি কাঁধের চাপ কমাতে সাহায্য করে।

২. ঘাড়ের পাশাপাশি স্ট্রেচ: ৩০ সেকেন্ড

ডান হাত ওপরে তুলে, মাথার বাম দিকে হাত রাখুন। এবার হালকা চাপ দিয়ে মাথা ডান দিকে কাত করুন। এসময় ঘাড় ও গলায় হালকা টান অনুভব করবেন। ১৫ সেকেন্ড পরে হাত পরিবর্তন করুন। এটি ঘাড় ও গলার পেশি রিল্যাক্স করে।

৩. কাঁধ–পিঠের স্ট্রেচ: ১ মিনিট

হাতকে সামনের দিকে রেখে আঙুলগুলো একসঙ্গে যোগ করুন। ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকুন। এসময় পিঠের পেশিতে টান অনুভব করবেন। ২০–৩০ সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন।

৪. কোমর ও পিঠ স্ট্রেচ: ১ মিনিট

চেয়ারে বসে পা মাটি স্পর্শ করছে কি না নিশ্চিত করুন। ধীরে ধীরে কোমর বাম দিকে ঘোরান, ১৫–২০ সেকেন্ড ধরে রাখুন। এরপর ডান দিকে একইভাবে করুন।

৫. পা ও হাঁটুর স্ট্রেচ: ১ মিনিট

দাঁড়িয়ে এক পা সামনে রেখে অন্য পা ভাজ করুন। ভাজ করা পায়ের হাঁটু ধীরে ধীরে মাটির দিকে নিয়ে যেতে চেষ্টা করুন। কয়েক সেকেন্ড পর পা পরিবর্তন করুন। এটি পায়ের মাংসপেশি ও হাঁটু শক্তিশালী রাখতে সাহায্য করে।

৬. কানের পেছনের ও গলার পেশি স্ট্রেচ: ৩০ সেকেন্ড

সোজা হয়ে বসে মাথা ডান কাঁধের দিকে ধাক্কা দিন, গলার পেশিতে হালকা টান অনুভব করুন। ১৫ সেকেন্ড পরে বাম দিকে করুন।

হাত সামনে ধরে আঙুলগুলো সামনের দিকে টানুন, এটি কব্জি ও হাতের পেশি রিল্যাক্স করতে সাহায্য করে।

প্রতিদিন মাত্র ৫ মিনিট সময় দিলেই আপনার পেশির জড়তা কাটিয়ে উঠতে পারবেন। মন সতেজ হবে এবং অফিসে দীর্ঘ সময় বসেও শরীরের চাপ কম থাকবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩