শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আইন- আদালত
পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি, ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  Date : 02-10-2025


নিজস্ব প্রতিবেদক
 

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় পূজার দায়িত্ব পালনরত অবস্থায় ৩০ রাউন্ড গুলিসহ পুলিশ সদস্যদের মালামাল চুরি হওয়া ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে থাকা আসামিরা হলেন— মো. রফিকুল ইসলাম রিপন, মো. জিসান ও অলক চন্দ্র দাস। এদিন তারা আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দীন তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে পরের দিন ভোর ৪টা পর্যন্ত এসআই মোবাসশীরের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য দুর্গাপূজা উপলক্ষে বাড্ডা থানাধীন পূর্ব মেরুল সাকিনস্থ শ্রী শ্রী মহাদেব আশ্রম ও নিমতলীর কালী মন্দিরের পাশে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের অন্য একটি গ্রুপ পূজা মণ্ডপের উত্তর-পশ্চিম পাশে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। বিশ্রামের পাশে কাপড়ে ঘেরা একটি স্থানে সকল সদস্যের অস্ত্র ও গোলাবারুদসহ মালামাল রাখা ছিল। ভোর সাড়ে ৫টার দিকে একজন আনসার সদস্য ঘুম থেকে উঠে তার মোবাইল ফোন না পেয়ে বিষয়টি দেখেন।

পরবর্তীতে অন্যরা মালামাল চেক করে দেখতে পান, দুটি স্মার্ট মোবাইল, একটি বাটন ফোন, একজনের মানিব্যাগ, চারটি ব্যবহৃত ব্যাগ এবং ৩০ রাউন্ড গুলি চুরি হয়ে গেছে। পুলিশ তৎক্ষণিক অনুসন্ধানে সকাল সোয়া ১০টার মধ্যে ৩০ রাউন্ড গুলি ও চারটি ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বাড্ডা থানায় পুলিশ সদস্য ইমতিয়াজ মাহমুদ একটি মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার রাতে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩